• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২০
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২০

9666662541

নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করার অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।

সংবাদ সম্মেলনে মনিরা শারমিন বলেন, ‘আমরা দেখছি ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করা হচ্ছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বড় ভূমিকা রাখার কথা থাকলেও তারা সেটি রাখছে না; বরং একটি দলের হয়ে কাজ করছে। পুলিশ প্রশাসনও একটি দলের হয়ে কাজ করছে।’

সংবাদমাধ্যম সম্পর্কে তিনি অভিযোগ করেন, ‘মিডিয়াও এর বাইরে না। মিডিয়া নগ্নভাবে একটি দলকে সমর্থন দিচ্ছে এবং সংবাদমাধ্যমের উচ্চপদস্থ জায়গাগুলো একটি দলের দখলে চলে গেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের সূত্র টেনে মনিরা শারমিন বলেন, ‘তারেক রহমান এক জনসভায় বলেছেন বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। অন্যদিকে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানলাম যে ব্যাংকগুলোর কাছে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক। সেই পরিচালকের ব্যক্তিগত চাহিদাপত্রের ভিত্তিতেই এই তথ্য চাওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, নির্বাচনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহৃত হচ্ছে। একটি বিশেষ দলকে সহযোগিতা করার জন্য এভাবে তথ্য চাওয়া নির্বাচনী আচরণবিধির পরিপন্থী এবং একটি দেশের নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এটি কোনো ভালো বার্তা দেয় না।

এনসিপির এই নেত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ পার পাবে না। এনসিপি এবং ১১ দলীয় জোট বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। আমরা রাজপথে আন্দোলন করব। আপাতত নির্বাচন পর্যন্ত আমরা অত্যন্ত ধৈর্য সহকারে পরিস্থিতি দেখছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com