• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা এ সরকারকে পতন করে ঘরে ফিরবো : মান্না

প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৫:১৯
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৫:১৯

9600003 2

আমরা এ সরকারকে পতন করে ঘরে ফিরবো : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যে কথা বলেছেন সেটা আসলে সরকারেরই বক্তব্য। আমরা এ সরকারকে পতন করে ঘরে ফিরবো। সব রাজনৈতিক দল বলছে— ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন হতে পারে না। আর কমিশনার ১৫০ আসনে ইভিএমের কথা বলছেন।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে যারা দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন সবাই সরকারি দলের লোক। এ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না।

তিনি বলেন, বাংলাদেশের পুলিশপ্রধান অনেক দেন-দরবার করে জাতিসংঘের ভিসা পেয়েছেন। কনফারেন্সের বাইরে তিনি কোথাও যেতে পারবেন না। পুলিশপ্রধান যে হোটেলে আছেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নজরদারি রাখা হয়েছে। আজ বিশ্বের মধ্যে বাংলাদেশ পুলিশকে নিম্নমানের পুলিশ বানানো হয়েছে।

মান্না পুলিশ বাহিনীকে উদ্দেশ করে বলেন, এমন কোন কাজ করবেন না যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আজ এখানে আওয়ামী লীগ যদি কোনো সমাবেশ করতো তাহলে রাস্তা বন্ধ করে দেওয়া হতো। আর পুলিশ ভাইরা দূর থেকে তাদের দায়িত্ব পালন করতো।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ গণতন্ত্র মঞ্চের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com