• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারীদের ঘরে আটকে রাখলে দেশ এগোবে না: পুতুল

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৬
আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৬

96000254

নারীদের ঘরে আটকে রাখলে দেশ এগোবে না: পুতুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নাটোর ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারীদের ঘরে আটকে রাখলে দেশ এগোবে না। ভবিষ্যৎ নতুন বাংলাদেশ হবে নারীদের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বীতার বাংলাদেশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুড়দিয়ারে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ধানের শীষ ছাড়া বাংলাদেশে এমন কোন প্রতীক নেই যাকে ভোট দিলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া যায়। যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং বাকি অর্ধেক পুরুষ। সে দেশে কেবল পুরুষ এগিয়ে গেলে আর নারীরা পিছিয়ে থাকলে কোনো দেশই কখনও এগোতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারী-পুরুষ সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে।

পুতুল আরো বলেন, লালপুর-বাগাতিপাড়ার ধানের শীষের যে জোয়ার উঠেছে তা কেউ ঠেকাতে পারবে না। ধানের শীষ ভাঙা যায় না, বিএনপি ভাঙ্গা যায় না। গত ১৭ বছর চেষ্টা করেও মাফিয়াতন্ত্র একজন বিএনপির কর্মীকে সরাতে পারেনি।

এসময় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com