• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

কোনো অপপ্রচারই বিএনপির বিজয় ঠেকানো যাবে না: এমরান চৌধুরী

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪৪
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪৪

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ঘরে ঘরে ধানের শীষ প্রতীকের রব উঠেছে। এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচারে নেমেছে। কিন্তু কোনো মিথ্যা প্রচারণাই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। মানুষ এখন সব বুঝে। কোনো প্রলোভনের ফাঁদে পা দেয় না মানুষ। ১২ ফেব্রুয়ারি জনগণ সকল অপশক্তিকে রুখে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করবেই ইনশা আল্লাহ।

বৃহস্পতিবার দিন ও বুধবার রাতে (৫ ও ৪ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে পথসভা, উঠানবৈঠক, গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মধ্যে ছিলো- বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর এলাকায় ব্যবসায়ী সমিতি সুতারকান্দির সঙ্গে মতিবিনিময়, গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের বাগলায় উঠানবৈঠক, বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রামে পথসভা, বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামের পাঞ্জিপুরি এলাকায় নির্বাচনি সভা ও ফুলবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডে মহিলা সমাবেশ।

এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নাজিম উদ্দিন লস্কর, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মন্নান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক সম্পাদক এম সাইফুর রহমান, উপজেলা বিএনপির সহ-কোষাধক্ষ্য নজির আহমদ মেম্বার, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশীদ, সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক নজরুল কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান সানু, সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, নুরুল হুদা রুবেল, বিএনপি নেতা কামরুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য এবি কালাম, যুুবদল নেতা জামিল আহমদ চৌধুরী ও ইউনিয়ন ছাত্রদলে সাবেক সভাপতি সালাউদ্দিন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম