• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা-১২ এলাকাকে জবাবদিহিতার রোল মডেল হিসেবে গড়তে চাই: তাসলিমা আখতার

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৮
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৮

966639852

ঢাকা-১২ এলাকাকে জবাবদিহিতার রোল মডেল হিসেবে গড়তে চাই: তাসলিমা আখতার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১২ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, ঢাকা ১২ নির্বাচনি এলাকাকে জবাবদিহিতার রোল মডেল হিসেবে গড়তে চান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজকুনিপাড়া ও কলমিলতা মার্কেট, হোন্ডাগলি-সংলগ্ন এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি ওই এলাকার ভোটারদের সঙ্গে স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন।

তাসলিমা আখতার বলেন, “নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়ার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না। তাই ১২ দফা নির্বাচনি ইশতেহারে আমরা সঙ্কট সমাধানের পথ-নকশা সবিস্তারে হাজির করেছি। পাশাপাশি ভোটারদের কাছে জবাবদিহিতা নিশ্চিতের জন্য ‘সিটিজেন কাউন্সিল’ গঠন করার কথাও আমরা বলেছি। আমাদের লক্ষ্য থাকবে ঢাকা ১২ নির্বাচনি এলাকাকে সারা দেশের সামনে স্বচ্ছতা ও জবাবদিহিতার রোল মডেল হিসেবে দাঁড় করানো।”

তিনি আরও বলেন, “অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদের প্রতিশ্রুতি অনুসারে যথেষ্ট সংখ্যক নারী প্রার্থীকে সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দেয়নি। কোনও কোনও দল একেবারেই নারী প্রার্থী দেয়নি। এক্ষেত্রে গণসংহতি আন্দোলন জুলাই সনদে নির্দেশিত অনুপাতের চেয়ে বেশি অনুপাতে নারী প্রার্থী মনোনয়ন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে এই নারী প্রার্থীদেরকে ভোট দিয়ে এদেশের জাতীয় সংসদে নারীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com