• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জগন্নাথপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৮:২৫
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৮:২৫

96000026 1

জগন্নাথপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ সংকট দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিএনপির নেতাদের হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল তিনটার দিকে জগন্নাথপুর উপজেলা বিএনপির আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রেজাউল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, আওলাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত, সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাকী বিল্লাহ, কৃষক দলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রমজানুল হক পাপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাসিম ডালিম, উপজেলা ছাত্রদলের আহবান মামুনুর রশীদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অগণন্ত্রানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে বর্তমান অবৈধ সরকার সরকারী অর্থ লুটপাট করে দেশকে তলাবিহীন করেছে। আজ দেশের মানুষ ভালো নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। এরমধ্যে নজীরবিহীন বিদুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগন। দেশের মানুষ তাঁদের ন্যায্য অধিকার নিয়ে কথা বললে গুলি করে মেরে ফেলা হচ্ছে প্রতিবাদী মানুষজনকে।

বেগম খালেদা জিয়ার নি:শ্বর্ত মুক্তি দাবি এবং তারেক জিয়াসহ বিএনপির নিরপরাধ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, অত্যাচারি জুলুমবাজ এই সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। কোন নীলনকশার নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারন করেন নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com