• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে নব্য গডফাদারকে রুখতে ধানের শীষে ভোট দিন: মান্নান

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৭
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৭

9652120

নারায়ণগঞ্জে নব্য গডফাদারকে রুখতে ধানের শীষে ভোট দিন: মান্নান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের একজন গডফাদারের আতঙ্কে সাধারণ মানুষ জিম্মি ছিল। তিনি পালিয়ে যাওয়ার পর সিদ্ধিরগঞ্জে একজন সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন নব্য গডফাদার হিসেবে আবির্ভূত হয়েছেন। পুরো এলাকায় সন্ত্রাস, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, ইপিজেড এর ব্যবসা নিয়ন্ত্রণ, শীতলক্ষ্যা নদীর কাঁচপুর সেতুর নিচে বালু ব্যবসা নিয়ন্ত্রণসহ অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এ সকল নব্য গডফাদারদের কোনোভাবেই ভোটাররা গ্রহণ করবেন না। সাধারণ মানুষের কাছে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গিয়াস উদ্দিন প্রত্যাখ্যাত হয়ে আবোল তাবোল বকছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ তাকে প্রত্যাখান করবে। নব্য গডফাদারকে রুখতে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে এ আসনটি উপহার দিবে জনগণ।’’

শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডে গণসংযোগকালে আজহারুল ইসলাম মান্নান সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফা, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর যুবদলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তু, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সী, সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি তৈয়ব আল হুসাইন, জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হীরা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com