• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সশস্ত্র বাহিনীকে রাজনীতির বাইরে রাখতে চায় বিএনপি: তারেক রহমান

প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৩
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৩

960007 1

সশস্ত্র বাহিনীকে রাজনীতির বাইরে রাখতে চায় বিএনপি: তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজনীতিমুক্ত পেশাদার ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করলেন তারেক রহমান। শুক্রবার বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে দেশের প্রতিরক্ষা নীতি কেমন হবে তা বলতে গিয়ে বিএনপি চেয়ারম্যান একথা বলেন।তিনি বলেন, ‘‘প্রতিরক্ষা পররাষ্ট্র নীতি। অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সকল বিতর্ক এবং রাজনীতিকরণের বাইরে রাখতে চাই। ”

‘‘ আমরা যদি সত্যিকারভাবে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পেশাদারিত্ব বা প্রফেশনালিজমের উপর জোর দিতে হবে এবং অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তাদেরকে সকল রাজনীতিকরণের বাইরে আমাদেরকে রাখতে হবে।”

সাবেক সেনা প্রধান এবং পরবর্তিকালে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বলেন, ‘‘ অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা ওয়ান র‌্যাংক ওয়ান পেনশন(ওআরওপি) পলিসিটা চালু করতে চাইছি।”

ইশতেহারে বলা হয়েছে, বিএনপি বিশ্বাস করে, সুশৃঙ্খল, রাজনীতিমুক্ত ও যুগোপযোগী সক্ষমতা গড়ে উঠা প্রতিরক্ষা বাহিনীই কেবল দেশকে নিরাপদ রাখতে পারে। সশস্ত্র বাহিনী যেন উন্নয়ন ও আন্তর্জাতিক দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

ইশতেহারে সুশৃঙ্খল ও আধুনিক সশস্ত্র বাহিনী, চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা, জাতীয় নিরাপত্তা কৌশল ও সার্বঙ্গীন পরিকল্পনা, যুগোপযোগী প্রতিরক্ষা নীতি ও ডকট্রিন, শক্তিশালী বিমান বাহিনী, শক্তিশালী নৌ বাহিনী ও সমুদ্র নিরাপত্তা, দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান, সামাজিক ও প্রতিরোধমূলক কৌশল, গণতান্ত্রিক সামরিক ও বেসামরিক সম্পর্কের সুদৃঢ় কাঠামো প্রতিষ্ঠা করার বিষয়ে দলের অবস্থান পরিস্কার ভাবে তুলে ধরা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com