• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যশোরের চৌগাছায় বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা

প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৯:০১
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৯:০১

96000253 2

যশোরের চৌগাছায় বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা

দেশে জ্বালানি, গ্যাস-বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় পুলিশের গুলিতে বিএনপির দুই কর্মী হত্যার প্রতিবাদে যশোরের চৌগাছায় বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার (২৭ আগস্ট) পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চৌগাছা উপজেলা বিএনপি আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে, ১নং যুগ্ম আহবায়ক ইউনুছ আলির পরিচালনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন- যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান খান, বিএনপি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিএনপি কৃষক দল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শফিকুল ইসলাম, চৌগাছা উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক এম এ সালাম, সাবেরা নাজমুল, গোলাম রেজা দুলু, ইসহাক আলী প্রমুখ।

96 2

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, ‘পুলিশ ভোলার স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে। আমরা এর বিচার দাবি করছি ৷ একইসঙ্গে পুলিশকে নির্দিষ্ট দলের গোলামী না করে দেশের জন্য কাজ করার আহব্বান জানাচ্ছি ৷’

বক্তারা বর্তমান সরকারের পতন দাবি করে বলেন, এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোড়শেডিং সহ দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ এই সরকার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com