• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির চাঁদাবাজির কল রেকর্ডসহ ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫১
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫১

9685241

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির চাঁদাবাজির কল রেকর্ডসহ ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির সাবেক এমপি শাহ্ নুরুল কবীর শাহিন এর হাসপাতাল থেকে চাঁদাবাজির একটি অডিও কল রেকর্ড সহ জমি দখল, অর্থ আত্মসাৎ এর ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) ভাইরাল হয়েছে। নির্বাচন সামনে রেখে এমপি প্রার্থীর এইসসব অডিও বিডিও রেকর্ড নিয়ে উপজেলা জুড়ে চলছে ভোটারদের মাঝে তীব্র আলোচনা-সমালোচনা।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে ১৬মিনিট ১১সেকেন্ডের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) ফাঁস হয়। সাথে সাথেই আরো কিছু ভিডিও মুহুর্তেই ছড়িয়ে পড়ে। পরে শতশত মানুষ অডিও এবং ভিডিও ক্লিপগুলি ফেসইবুকে শেয়ার করে।

অডিও ক্লিপের এক প্রান্ত থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহব্বায়ক মোবারক হোসেন এমপি প্রার্থী শাহিনকে বলতে শোনা যায়, দাদা আপনারতো এখন মাঠ ভালো কিন্তু আপনার নেতাকর্মীরা আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি এমপি হলে আমাকে এলাকায় থাকতে দিবে না। তাহলে এখন আমি কি করবো? আপনি যে হাসপাতাল থেকে অসংখ্যবার মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন তার ভিডিও কিন্তু আমার কাছে আছে। ঈশ্বরগঞ্জ হাসপাতালের সামিউল ডাক্তার আপনার বাসায় যে দুই লাখ টাকা চাঁদা নিয়ে গিয়েছিলো তার ভিডিও কিন্তু আমার কাছে আছে।

এছাড়াও আপনি যে বিভিন্ন সময় ডাক্তারদের হুমকি-ধমকী দিয়ে চাঁদা নিয়েছেন সেগুলার রেকর্ডও আমার কাছে আছে। আপনার এমপি হওয়ার রিমোট কন্ট্রোল এখন আমার হাতে। আমি কিন্তু আপনার এসব চাঁদাবাজির ভিডিও ফেসইবুকে ছেড়ে দিবো। এখন দেখেন আপনি কি করবেন।

এসময় বিপরীত প্রান্ত থেকে এমপি প্রার্থী শাহিন ছাত্রদল নেতা মোবারককে বলতে শোনা যায়, তোর কোন সমস্যা হবে না। আমি কি তোরে কিছু বলেছি? কে কি বললো তা নিয়ে তুই চিন্তা করিস না। তুই আমার কাছে আগে যেমন ছিলি এখনও তেমনি আছোস।

এমপি শাহিনের এমন উত্তরে ছাত্রদল নেতা মোবারক বলেন, আমি আপনাকে আর বিশ্বাস করি না। জবাবে এমপি প্রার্থী শাহিন বলেন, তুই কাল আমার সাথে দেখা করিস।

পাল্টা জবাবে মোবারক বলেন, আমি আপনার সাথে বাসায় গিয়ে দেখা করলেই আপনি লাইসেন্স করা পিস্তল দিয়ে আমাকে শুট করে দিবেন।

ফাঁস হওয়া অডিও ক্লিপ সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহব্বায়ক মোবারক হোসেন বলেন, সাবেক এমপি শাহিন সাহেব ঈশ্বরগঞ্জ হাসপাতালের ডাক্তারদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছে। যার স্বীকারোক্তিও ভাইরাল হওয়া অডিওতে আছে।

অপরদিকে নিজ আত্মীয় স্বজনের টাকা আত্মসাৎ, জমি দখলের ভিডিও গুলোও এক এক করে শেয়ার করছে তার আত্মীয় স্বজন।

এবিষয়ে শাহ নূরুল কবির শাহিন বলেন, আমি এখন খাওয়া দাওয়া করতেছি ১০ মিনিটি পরে ফোন দিবো। পরে ৩০ মিনিট পর বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com