• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এমরান চৌধুরীকে জয়ী করার আহ্বান: কাইয়ুম চৌধুরীর

প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৫
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৫

96000045

এমরান চৌধুরীকে জয়ী করার আহ্বান: কাইয়ুম চৌধুরীর

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এই দুই উপজেলাকে পরিকল্পিত উন্নয়নের আওতায় নিয়ে আসবো ইনশা আল্লাহ। এছাড়া বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নত করবো অগ্রাধিকার ভিত্তিতে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনভর গোলাপগঞ্জের বিভিন্ন স্থানে পথসভা, উঠানবৈঠক, গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিলো- গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের হাকালুকি বাজার ও কালীকৃষ্ণপুরে গণসংযোগ ও পথসভা, মেহেরপুর বাজারে গণসংযোগ ও পথসভা, সিলেট জেলা কৃষক দলের সভাপতি ও শরীফগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এম মশব্বির আলীর কবর জিয়ারত, বসন্তপুর বাজারে পথসভা, কদুপুর গ্রামে উঠানবৈঠক এবং শরীফগঞ্জ বাজারে পথসভা।
এছাড়া গোলাপগঞ্জের লক্ষীপাশা ও লক্ষণাবন্দ ইউনিয়নের লক্ষীপাশা বাজার, লক্ষণাবন্দ ক্লাব পয়েন্ট বাজার, বালুচর বাজার, কমলগঞ্জ বাজার এবং পুরকায়স্থ বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পুরকায়স্থ বাজারের জনসভায় প্রধান বক্তার ব্ক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন- সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী এমরান আহমদ চৌধুরী একজন পরীক্ষিত ও জনসম্পৃক্ত নেতা। যে কয়দিন আছে, আরও পরিকল্পিতভাবে ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলে ১২ ফেব্রুয়ারি এ আসনে এমরান আহমদকে বিজয়ী করতে হবে।

এসব কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস-এর ডেপুটি মেয়র আ ফ ম ওহিদ আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট-৬ গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কমিটির সমন্বয়ক ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, জাকসুর প্রথম ভিপি নুরুজ্জামান, সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, প্রবাসী বিএনপি নেতা ফরিদ আহমদ, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জামিল, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু, যুগ্ম-সম্পাদক আমিন উদ্দিন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ সভাপতি মিলাতুর রাজা, আব্দুর শুক্কুর, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, সদস্য ডালিম আহমদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাবেদুর রহমান রিপন, ফ্রান্স যুবদল নেতা আরিফ খান ও ঢাকাদক্ষিন সরকারি কলেজে ছাত্রদলের সাবেক আহবায়ক মাহফুজ মারজান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com