• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬৯৯৫, ১০৩ ঢাকা জেলায়: ইওএস

প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৯
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৯

96333201 1

দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৬৯৯৫, ১০৩ ঢাকা জেলায়: ইওএস

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থা সমুহের সর্ববৃহৎ জোট ‘ইলেকশন অবজার্ভার সোসাইটি’ (ইওএস) সারাদেশে নিয়োজিত পর্যবেক্ষক থেকে প্রাপ্ততথ্য ও নির্বাচনি পরিবেশ সংক্রান্ত তথ্য উপাত্ত উপস্থাপন করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ তথ্য উপস্থাপন করে।

সংবাদ সম্মেলনে তথ্য উপাত্ত এবং মুল বক্তব্য উপস্থাপন করেন ইওএস সভাপতি মো. ইকবাল হোসেন হীরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী শহীদুল ইসলাম আপ্পি, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমিন, সিনিয়র সহ সভাপতি ফেরদৌস আহমেদ, সহ সভাপতি বশির আহমেদসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

তারা জানান, দেশব্যাপী ৪২ হাজার কেন্দ্রের মধ্যে ৬৯৯৫ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ঢাকা জেলায় ১০৩ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

সংবাদ সম্মেলনে ইওএস জানায়, দেশের অধিকাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে উদ্‌গ্রীব হয়ে আছেন। কিন্তু বিভিন্ন প্রোপাগান্ডায় নির্বাচন নিয়ে এখনও কিছুটা সংশয় বিরাজ করছে। ইতোমধ্যেই ইওএস পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কার্য সমাপ্ত করেছে। এবারেই প্রথমবারের মতো সম্পূর্ণভাবে ভলান্টারি পদ্ধতিতে পর্যবেক্ষকরা কাজ করতে যাচ্ছে কোন প্রকার আর্থিক সহায়তা ছাড়াই। নির্বাচন কেন্দ্রীক সরকারি দপ্তরগুলো বিস্তর খরচ করলেও ইওএসের ৫৫০০০ পর্যবেক্ষকদের জন্য কোন ধরণের বরাদ্দ মেলেনি।

সংস্থা প্রধানেরা অর্ধবেলা কমিশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ আলোচনার জন্য কিংবা দাবি শোনার জন্য কোনো প্রতিনিধি প্রেরণ করেনি। এমনকি স্মারকলিপি পর্যন্ত গ্রহণ করেনি। তাদের এমন আচরণে ইওএস এর সব সংস্থা তাদের পর্যবেক্ষক প্রত্যাহার করে নেওয়ার সম্মিলিত সিদ্ধান্ত জানিয়ে দিলেও দেশব্যাপী সাধারণ মানুষদের আসন্ন নির্বাচন কেন্দ্রীক ভাবনা এবং দেশের নাগরিক হিসেবে স্থিতিশীলতার স্বার্থে সক্রিয় রয়েছে।

কমিশন থেকে পর্যবেক্ষক পরিচয়পত্র পেতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। স্থানীয়ভাবে বিভিন্ন জেলায় আমাদের পর্যবেক্ষকরা পরিচয়পত্র পেতে বিড়ম্বনার শিকার হচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থাসমূহের সক্ষমতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যেটা সাধুবাদ পাবার যোগ্য। পাশাপাশি গণমাধ্যমের প্রতি অনুরোধ এই ৫৫০০০ পর্যবেক্ষকের থাকা খাওয়ার অর্থায়ন কিভাবে হবে? এর সংস্থান কমিশনের করা উচিৎ কিনা সেটা প্রশ্ন রাখছি।

আমরা এবার সুপরিকল্পিত প্রস্তুতি নিয়ে ৩০০ আসনে পর্যবেক্ষক মোতায়েন করেছি। দেখতে বিশাল মনে হলেও ৫৫০০০ পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে ৪২০০০+ কেন্দ্রের বিপরীতে। ফলে দিনশেষে দেখা যাচ্ছে এক কেন্দ্রে দুইজনের চেয়েও কম সংখ্যক পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। আমরা দেশবাসীর কাছে একটা স্বচ্ছ,সুন্দর, নিরপেক্ষ পর্যবেক্ষণ রিপোর্ট উপস্থাপন করতে অঙ্গীকারবদ্ধ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com