• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

র‌্যালী সফল করতে আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র প্রস্তুতি সভা

প্রকাশ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ১২:১৬
আপডেট: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ১২:১৬

96000523 1

র‌্যালী সফল করতে আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র প্রস্তুতি সভা

আগামী ৩০ আগষ্ট ২০২২ গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১২ টায় মানববন্ধন এবং ১লা সেপ্টেম্বর ২০২২ বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে।
এই সকল কর্মসূচি সফল করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। কর্মসূচি সফল করার লক্ষ্যে আগামীকাল ২৮ আগষ্ট ২০২২ রবিবার বিকেল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণের সকল ওয়ার্ড ও থানা নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু মহানগরীর সকল পর্যায়ের নেতাকর্মীকে সভায় উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক এবং সদস্য সচিব এর শোকবার্তা—
ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানাধীন ৯ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম তারকা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শের একনিষ্ঠ অনুসারী এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম জাহাঙ্গীর আলম তারকা ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানাধীন ৯ নং ওয়ার্ড বিএনপি’র একজন বলিষ্ঠ নেতা হিসেবে দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলন সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে ঢাকা মহানগর দক্ষিণ ৯ নং ওয়ার্ড বিএনপি একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি-তিনি যেন তাকে বেহেস্ত নসীব ও শোকে ¤্রয়িমান পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
নেতৃদ্বয় শোকবার্তায় জাহাঙ্গীর আলম তারকা এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
যুবদল নেতার মাতার শয্যাপাশে আবদুস সালাম এবং রফিকুল আলম মজনু—
ঢাকা মহানগর দক্ষিণ পল্টন থানা যুবদল নেতা জাফঢর খাঁন মনার মাতা সাহিদা বেগম দীর্ঘদিন অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু আজ সাহিদা বেগমের চিকিৎসা ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান। তাঁরা বেশ কিছুক্ষণ সাহিদা বেগমের শয্যাপাশে অবস্থান করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com