• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আরিফুল হকের পক্ষে ভোট চাইলেন কাইয়ুম চৌধুরী

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৩
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৩

96582120

আরিফুল হকের পক্ষে ভোট চাইলেন কাইয়ুম চৌধুরী

প্রেসবিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ। এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে সঠিক পথে ফেরানোর দায়িত্ব জনগণের হাতেই ন্যস্ত রয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) জৈন্তাপুর বাজারে বিএনপি ও জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট–৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে উপজেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে, তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বৈষম্য দূর করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সিলেট–৪ আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ভোটারদের সহায়তা করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটকেন্দ্রে উপস্থিত হতে জনগণকে উদ্বুদ্ধ করাই হবে আমাদের প্রধান দায়িত্ব। গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াছ আহমদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com