• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন: বাবর

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪০
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪০

963333298

কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন: বাবর

নেত্রকোণা প্রতিনিধি

ছবি প্রতিনিধি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, অতীতের দমন, হত্যার মতো কর্মকাণ্ড মানুষকে কখনো নিরাপদে রাখতে পারে না। রবিবার (৮ ফেব্রুয়ারি) নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশুপার্কে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাবর বলেন, “আপনারা রগ কাটা ছাড়া কী চিনেন? কত মানুষকে হত্যা করেছেন, তা ভুলে গেছেন। আমি সব বলব না, কিন্তু বেশি চাপ দিলে সব প্রকাশ করব।” তিনি ১৯৭১ ও ১৯২৪-এর গণ-অভ্যুত্থানকে শ্রদ্ধা জানিয়ে বলেন, এগুলো না হলে আজ স্বাধীন দেশে দাঁড়ানো সম্ভব হতো না।

তিনি আরও জানান, “বিএনপি ক্ষমতায় এলে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। তাদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা মহিলা দলের সভাপতি রুখসানা কানিজ চৌধুরী পলমলসহ অন্যান্য নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com