সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি
দ্দেফাইল ছবি
আমার উশ্য যদি অর্থবিত্ত হতো, তবে রাজনীতিতে আসার প্রয়োজন ছিল না; আমার পেশাতেই সেই সুযোগ ছিল—বলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, নির্বাচন যত কাছে আসছে, ফেক আইডি থেকে অপপ্রচার তত বেশি লক্ষ্য করছি।
ডা. তাসনিম জারা লেখেন, নির্বাচন যত কাছে আসছে, ফেক আইডি থেকে এই অপপ্রচার তত বেশি লক্ষ্য করছি। মানুষের ইনটেনশন নিয়ে যে কেউ যা খুশি বলতে পারে, তার প্রমাণ দেওয়া সম্ভব নয়। তবে আমার অতীতের কাজ থেকে এ সম্পর্কিত কিছু ফ্যাক্ট তুলে ধরি। বাকিটা আপনাদের বিবেচনা। আজ সব প্ল্যাটফর্ম মিলিয়ে আমাকে ১ কোটি ৩০ লাখ মানুষ ফলো করেন। গত ৫ বছরে আমার সামনে সুযোগ ছিল বিভিন্ন কোম্পানির পণ্যের বিজ্ঞাপন বা পেইড প্রমোশন করে কোটি কোটি টাকা আয় করার।
তিনি আরও লেখেন, পেইড প্রমোশন বা বিজ্ঞাপন করা দোষের কিছু না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটা সম্মানের সাথেই করেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন চিকিৎসকের পরামর্শ হতে হবে শতভাগ নিরপেক্ষ। টাকার বিনিময়ে যখন কোনো নির্দিষ্ট ওষুধের বা পণ্যের কথা বলা হয়, তখন সেই নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। শুধুমাত্র এই বিবেচনা থেকে আমি সচেতনভাবে গত ৫ বছরে কখনোই টাকার বিনিময়ে কোনো পণ্যের প্রমোশন করিনি। জনসচেতনতার জন্য কিছু নন-প্রফিট উদ্যোগের সাথে কাজ করেছি, কিন্তু কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপন কখনো করিনি।
পোস্টের শেষে নিজের জন্য ভোট চেয়ে তাসনিম জারা বলেন, নতুন ধারার রাজনীতি গড়তে ১২ তারিখে ঢাকা-৯ আসনে ফুটবল মার্কায় ভোট দিন।












