• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:১৭
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:১৭

9601 3

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ ও বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বগুড়ায় এক বক্তব্যে তিনি বলেন, ‘ঢাকা-১৮ একটি অত্যন্ত বড় আসন। এখানে সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে। এত বড় এলাকায় নির্বাচন পরিচালনা ব্যক্তিগতভাবে তার পক্ষে ব্যয় বহন করা সম্ভব নয়।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই বাস্তবতায় আমি ঢাকা-১৮ আসনের নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’

সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করে বলেন, ‘যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ বগুড়া-২ আসনে তার অবস্থান নিয়ে তিনি কিছু বলেননি।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক নাগরিক ঐক্যের অভিযোগ, বিএনপি আসন ছাড়তে রাজি না হওয়ায় দলটি ১২টি আসনে প্রার্থী দেয়। মান্না ঢাকা-১৮ আসনে গণসংযোগে এগিয়ে ছিলেন। উন্নয়ন প্রতিশ্রুতি দেন। বিএনপি ও ১১-দলীয় জোট প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ালেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com