• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি ক্ষমতায় গেলে বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে: মান্নান

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:২৬
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:২৬

9604 2

বিএনপি ক্ষমতায় গেলে বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে: মান্নান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে এবং মানুষের নিত্যদিনের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি উঠান বৈঠক ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘ধানের শীষ প্রতীকে ভোট দিলে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা আরও জোরদার করা হবে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের এই ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করছে। নির্বাচিত হলে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন এবং তার দরজা জনগণের জন্য সবসময় খোলা থাকবে, এ আশ্বাসও দেন।’

এদিকে বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রধান নির্বাচনি এজেন্ট ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব উপজেলার টিপুর্দী এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আপনারা জাতির দর্পণ। এই নির্বাচনকে ঘিরে যেন কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন গুপ্ত সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে।’

মতবিনিময় সভায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পথসভায় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা বাতেন সাহেব ও সোনারগাঁ থানা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক নোবেল মীর প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com