• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিজয় লাভ করলে আমি একা নয়, আপনারা সবাই সংসদে যাবেন: শামা ওবায়েদ

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৫
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৫

9600026 2

বিজয় লাভ করলে আমি একা নয়, আপনারা সবাই সংসদে যাবেন: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
যদি আপনার এই বোন বিজয় লাভ করে তাহলে আমি একা সংসদে যাব না, আপনারা সবাই সংসদে যাবেন বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকার সালথা উপজেলার সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উ‌দ্যো‌গে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অ‌তি‌থির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তি‌নি কোনো দলের নাম উল্লেখ না করে বলেন, ‘রাত ১২টা, ১টার পর গ্রামে নাকি মানুষ ঢোকে। রাতে যারা ঢোকে তারা ভালো উদ্দেশ্যে ঢোকে না। আপনারা নিজ নিজ গ্রাম পাহারা দেবেন, ঘর পাহারা দেবেন। যদি আপনার এই বোন বিজয় লাভ করে তাহলে আমি একা সংসদে যাব না, আপনারা সবাই সংসদে যাবেন।’

এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে ভোট গ্রহণ পর্যন্ত নিজ দলীয় নেতাকর্মীদের রাতে গ্রাম ও ঘর পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।

তিনি বলেন, ‘বিএনপি সরকারে গেলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। মানুষ নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবে। সেই সঙ্গে দেশের সব খাতে ব্যাপক উন্নয়ন হবে।’

এ সময় তিনি তার বাবা বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, ‘বাবার জন্য এই অঞ্চলের মানুষ তাদের সর্বোচ্চ দিয়ে আমাকে ভালোবেসেছে। আমার বাবা নগরকান্দা-সালথার মানুষদের দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাইকে আগলে রেখেছিলেন।’

শামা ওবা‌য়েদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগামীতে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে বাবার আদর্শ লালন করে সবাইকে নিয়ে চলতে চাই। রুখে দিতে চাই দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাঁদাবাজিকে।’

তি‌নি বলেন, ‘বিএনপি যদি বিজয় লাভ করে তাহলে কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সেবা পাবেন। যাতে কোনো দুর্নীতিবাজরা আপনাদের পকেট খালি করতে না পারে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমার বাবা সব সময় ন্যায়ের পথে ছিলেন। আমিও দুর্নীতিমুক্ত নগরকান্দা-সালথা গঠন করতে চাই। দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত নগরকান্দা-সালথা গড়ে তুলতে আপনাদের সহ‌যো‌গিতা চাই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি স্বাধীনতা স্বপক্ষের দল। এদেশের কৃষক-শ্রমিক ও দিনমুজুরসহ সব মানুষের দল। বিএনপি ছাড়া এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়। আপনারা বিএনপির সঙ্গে থাকলে, দেশের ব্যাপক উন্নয়ন হবে।’

শামা ওবায়েদ আরও বলেন, ‘আমরা এই অঞ্চলকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করতে চাই। এলাকার মারামারি-কাইজ্জ্যা নিরসন করতে চাই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ করে দিবেন। আমি আমৃত্যু আপনাদের সেবা করতে চাই।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহীন মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com