• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কেউ ভোট কিনতে গেলে তাকে বেধে রাখবেন: নাদিরা আক্তার

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৩
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৩

9633330 2

কেউ ভোট কিনতে গেলে তাকে বেধে রাখবেন: নাদিরা আক্তার

মাদারীপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে চায় তাকে বেধে রেখে আমাকে খবর দিবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেতো তাহলে আমি নমিনেশন পেতাম না। টাকা দিয়ে অন্য কেউ কিনে নিতো বলে মন্তব্য করেন মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার।

প্রচারণার শেষ দিন সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের হাতির বাগান মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির নমিনেশন পেতে আমাকে একটি টাকাও খরচ করতে হয়নি। আমার রাজনৈতিক আরএস, সিএস ও মাঠের দেখেই দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি মনে করি সৎ ও যোগ্য লোক যদি কাজ করে তবে তা বিফলে যায় না।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, সদস্য আবুল বাশার সিদ্দিকী, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ন আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজহুল হুদা সেলিম প্রমুখ।

এদিন দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন এবং সন্ধ্যার আগেই সমাবেশস্থলে নেতা-কর্মীদের ঢল নামে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com