• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি দেশে বিশৃঙ্খলার পায়তারা করছে: কাদের

প্রকাশ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ২:১৪
আপডেট: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ২:১৪

96000258 3

বিএনপি দেশে বিশৃঙ্খলার পায়তারা করছে: কাদের

বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার ( ২৮ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপি জানে যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না, সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, এদেশে আর ক্ষমতার পরিবর্তন পেছনের দরজা দিয়ে হবে না, নির্বাচন করেই জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় যাবে। নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে কে ক্ষমতায় থাকবে।

এদেশে আর ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যাবে না এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ৭৫ এর ১৫ আগস্ট ও ২১ শে আগস্ট রক্তের দাগ এখনো শুকায়নি, আমরা এখন অনেক সতর্ক। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলো, তাদের হাতে এখন সেই রক্তের দাগ দগদগ করছে।

কাদের বলেন, বিএনপি লুন্ঠনের মাধ্যমে হাওয়া ভবন তৈরি করেছিলো, এর ফলশ্রুতিতে দুর্নীতিতে ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।

তিনি আরও বলেন, কোটি কোটি টাকা কালো টাকার মালিক যারা হয়েছিল, বাংলাদেশের কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছিল, সেই অপশক্তি বিএনপি নির্বাচনে জনগণের ভোট পাবে না।

জনগণ আর বিএনপির সেই দুঃশাসনের কাছে এদেশকে ফিরিয়ে দিতে চায় না, কোনদিন ফিরিয়েও দেবে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসীর উদ্দেশে বলেন গুজবে কান দিবেন না,বর্তমান পরিস্থিতির সৃষ্ট দুঃসময় কেটে যাবে,সুদিন ফিরে আসবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com