• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাবা-মার কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০২
আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০২

965208

বাবা-মার কবর জিয়ারত করলেন তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণার শেষ মুহূর্তে আবেগঘন পরিবেশে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি বাবা-মার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

নীরব সেই মুহূর্তে শহীদ জিয়ার আত্মত্যাগ ও খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরাও।

নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই কবর জিয়ারতকে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আবেগ, দায়বদ্ধতা ও অটুট প্রত্যয়ের প্রতীক হিসেবে দেখছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com