• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এক সময় তাদের কাছে আমি ভালো ছিলাম: প্রভা

প্রকাশ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ৪:৩৩
আপডেট: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ৪:৩৩

9600026 16

এক সময় তাদের কাছে আমি ভালো ছিলাম: প্রভা

ছোট পর্দার আলোচিত ও সমালোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অন্য তারকাদের মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। বিশেষ করে ইনস্টাগ্রামে তাকে নিয়মিত পাওয়া যায়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় এই মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি।

শনিবার (২৭ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। তার ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন, ‘আপনি যদি আমার সম্পর্কে খারাপ কথা শুনে থাকেন, তবে যেনে রাখুন এক সময় তাদের কাছে আমি ভালো ছিলাম। কিন্তু আপনাকে তারা তা বলবে না।’

প্রভার এই পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। তবে কী কারণে এমন অনুভূতি ব্যক্ত করলেন তা জানাননি এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন প্রভা। তবে সবকিছু পেছনে ফেলে ফের কাজে সরব হয়েছেন। জীবন অনেকটা গুছিয়ে নিয়েছেন।

চলতি বছরের শুরুতে গায়ক ইমরানের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন চাউর হয়। বিভিন্ন সময়ে একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়ায় শোবিজ অঙ্গনের অনেকের নজরে আসেন তারা। এ নিয়ে এখনো কানাকানি থামেনি। যদিও এ জুটির দাবি—‘তারা খুব ভালো বন্ধু।’

ইমরানের সঙ্গে তোলা বেশ কিছু ছবি প্রভা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। কিছুদিন আগে এ নিয়ে যখন জোর সমালোচনার মুখে পড়েন, তখন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, সব ছবি মুছে ফেলেছেন। এমনকী কমেন্ট অপশনও বন্ধ করে দেন। সম্প্রতি কমেন্ট অপশন ফের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। অনেকে তার প্রশংসা করলেও নেটিজেনদের একটি অংশ পূর্বের মতো নোংরা ভাষায় আক্রমণ করে মন্তব্য করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com