জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমি মনে করি আজকে আমাদের জাতীয় জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ভোটাররা নির্ভয়ে ভোট দেবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী কলেজে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সারা দেশের নির্বাচনি পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ রয়েছে।
তিনি বলেন, আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে। আমার কাছে থাকা খবর অনুযায়ী, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।












