• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে : মির্জা আব্বাস

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৩৬

96333332 1

ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে : মির্জা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, ভালো চলছে। ১২টা ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন ভালো হচ্ছে, সুষ্ঠু হচ্ছে।

পাটোয়ারীর এজেন্ট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার জানা নেই। আমি এই এলাকায় ৫/৬ বার নির্বাচন করেছি। এমন অভিযোগ কোনো সময় শুনিনি।

ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে, এটা জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে।

ফলাফল যাই হোক মেনে নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, কোনো ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে নেওয়া হবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com