• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাক্সে ব্যালট ঢুকিয়ে মোনাজাত করলেন মুক্তাদির

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৫

96000052

বাক্সে ব্যালট ঢুকিয়ে মোনাজাত করলেন মুক্তাদির

প্রেস বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
বাক্সে ব্যালেট ঢুকিয়ে মোনাজাতের জন্য হাত তুলেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। শুকরিয়া জানান মহান রাব্বুল আলামিনের। এ মোনাজাত ছিল ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সিলেট নগরীর কিনব্রিজ সংলগ্ন শারদা স্মৃতি হল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন মুক্তাদির। বাক্সে ব্যালট ঢুকিয়ে তিনি মোনাজাত শেষ করে বের হয়ে মুখোমুখি হন সাংবাদিকদের।

এসময় গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘আজকে ১৫-২০ বছর পর দেশের মানুষ আবার রাষ্ট্রের উপরে তাঁদের মালিকানা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’

তিনি বলেন, ‘যে অধিকারটা সংবিধান স্বীকৃত, যেটি এদেশের মানুষ রক্তের বিনিময় অর্জন করেছে, যেটি কারো দান দক্ষিণার ফসল নয়, সেটি হারিয়ে গিয়েছিল। আজকে আমরা ভোট দিতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া এবং আমি দেখছি যে হাজার হাজার মানুষ ভোট দিচ্ছে।’

তিনি বলেন, ‘নির্বাচন তো একটা প্রাথমিক অধ্যায়। এই দিনের একটা সফল সমাপ্তির পরে আগামী দিনে এই দেশটার পুনর্গঠন এবং দেশটাকে আবার প্রাতিষ্ঠানিক মুক্তির উপর দাঁড় করানো, আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর্থিক সুশাসন প্রতিষ্ঠা করা, সামাজিক ভারসাম্য ফেরত আনা, জবাবদিহিতা সংস্কৃতি, পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা করা- এগুলি হবে আগামী দিনের চ্যালেঞ্জ। আমরা সেই দিকে তাকিয়ে আছি।’

নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যতটুক দেখেছি ততটুকুর উপরেই বলি, সামনেরটা দেখার জন্য তো আপনারাই আছেন। এই ধরনের পরিবেশ খারাপ না, তবে মহিলাদের ভোট গ্রহণের গতিটা আরো বাড়ানো দরকার। এখন পর্যন্ত যে উপস্থিতি দেখছি সেটা সন্তোষজনক।’

জয়ের ব্যাপারে আশাবাদী কি না, জানতে চাইলে মুক্তাদির বলেন, ‘আমি আমার সিলেটের ও জাতীয়ভিত্তিক যে কর্মসূচিগুলি সেগুলি মানুষের সামনে তুলে ধরেছি। আমি আশা করি যেভাবে সাড়া পেয়েছি তার প্রতিফলন ভোটের ক্ষেত্রেও হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com