• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে মেনে নেব: তারেক রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৯

96000025 4

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে মেনে নেব: তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কিতহীন হয় তাহলে অবশ্যই মেনে নেওয়া হবে। সব দলই মেনে নেবে। তবে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা যাচ্ছে, সেসব বিষয় মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সে রকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না। কেউ-ই মেনে নেবে না।

বিএনপি চেয়ারম্যান বলেন, এ দেশের মালিক হচ্ছে জনগণ এবং তারা যদি বেরিয়ে আসে। তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোট সংখ্যা যত বেশি বাড়বে, ভোটার সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি, সব ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে।

বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার চেষ্টা করছে। কাজেই তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে।

ভোট গণনা বিলম্বিত হতে পারে কিনা জানতে চাইলে তারেক রহমান বলেন, কেন বিলম্ব হবে? যখন সারা দেশের মানুষ দ্রুত তাদের ভোট দিচ্ছে, তখন তারা দ্রুতই ফলাফল চাইবে। আমরা আশা করি নির্বাচন কমিশন চেষ্টা করবে, যেন দেশের মানুষ সময়মতো তাদের ভোটের ফল পেতে পারে।

তিনি বলেন, দেখুন, আমরা ১৯৯১ সালে নির্বাচন দেখেছি, ১৯৯৬ সালে নির্বাচন দেখেছি এবং ২০০১ সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। একটি স্বাভাবিক এবং সাধারণ সময়সীমা আছে। আমরা আশা করি, সেই সময়সীমার মধ্যেই মানুষ ফল জানতে পারবে।

ভোটার উপস্থিতি সম্পর্কে তারেক রহমান বলেন, ‘ঢাকা শহরে যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে, মানুষ অত্যন্ত উৎসাহ ভরে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। সারা দেশের খবর আমি এখনো পাইনি। পাঁচ ঘণ্টা অতিবাহিত হয়েছে। এতক্ষণ বিভিন্ন জায়গায় ঘুরেছি। মোবাইলের মাধ্যমে বিভিন্ন খবর আমি দেখেছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com