• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট প্রকাশ করবে সরকার: আইন উপদেষ্টা

প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩৮
আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩৮

966652

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট প্রকাশ করবে সরকার: আইন উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এরপর আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশের পর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এরপর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী নতুন সরকার শপথ গ্রহণ করবে।

তিনি বলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজান শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচন-পরবর্তী সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com