• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাটোরে ধানের শীষের ফারজানা শারমিন পুতুল জয়ী

প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৯
আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৯

966632

নাটোরে ধানের শীষের ফারজানা শারমিন পুতুল জয়ী

নাটোর প্রতিনিধি
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবুল কালাম পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত লালপুর উপজেলার ৮৪টি এবং বাগাতিপাড়া উপজেলার ৪১টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৫৯৫ জন, নারী ১ লাখ ৮৪ হাজার ৬৭৯ জন এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৭২ হাজার ৩৫৫টি। এর মধ্যে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৪৩১।

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু কলস প্রতীকে ভোট পেয়েছেন ৭২ হাজার ৮৮৭, ইয়াসির আরশাদ রাজন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট, মোয়াজ্জেম হোসেন হরিণ প্রতীকে ১১৩ ভোট পেয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আনসার আলী কোদাল প্রতীকে ভোট পেয়েছেন ২৭৫। ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহিল বাকী হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ২৫৩। গণঅধিকার পরিষদের প্রার্থী সোহাগ হোসেন ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ২৯৮। গণসংহতি আন্দোলনের প্রার্থী সেন্টু আলী মাথাল প্রতীকে পেয়েছেন ২৭৯ ভোট। আসনটিতে বাতিল হওয়া ভোটের পরিমাণ ৫ হাজার ২টি।

বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শামীম পুতুল ভোটের ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় জানান, এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের। এই বিজয় ধানের শীষের। যেসব নেতাকর্মী নির্বাচনি মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফারজানা।

তিনি সব নেতাকর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com