• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে পাটওয়ারী : মির্জা আব্বাস

প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৯
আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৯

9633330

ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে পাটওয়ারী : মির্জা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে, এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭টি। এ বিষয়ে মির্জা আব্বাস বলেছেন, এই আসনে তাদের এত ভোট নেই, তারা ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করেন মির্জা আব্বাস। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ফলাফলে আমি আনন্দিত। দেশবাসীও আনন্দিত। সবাই ভোট দিয়েছেন। এ রায়টা ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি, জনগণ এই রায়ের প্রতিফলন পাবে ইনশাআল্লাহ।

মির্জা আব্বাস বলেন, আমার ভালো লাগছে, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গেও রাজনীতি করেছি।

তিনি বলেন, এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে, এটা ঠিক হয়নি। এটা অন্যায় হয়েছে। এগুলো যুক্ত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছি।

মির্জা আব্বাস আরও বলেন, আমি বারবার বলতাম, তারা এখানে একটা ভোট ইঞ্জিনিয়ারিং করবে। এটা তারা করে ফেলেছে। কোন কায়দায় করেছে সেটা আমরা বুঝতে পারছি। এটা খুব ভয়ংকর। জাতির জন্য খুব খারাপ একটা লক্ষণ। এরা এত ভোট এখানে পেল কিভাবে। এদের কোনো ভোট নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com