• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারেক রহমানকে ফোন করেছেন নরেন্দ্র মোদী

প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০২
আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০২

96333252

তারেক রহমানকে ফোন করেছেন নরেন্দ্র মোদী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
নির্বাচনে জয় লাভ করায় তারেক রহমানকে অভিনন্দন জানানোর পর ফোন করেও কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা জানান।

বিএনপি চেয়ারম্যান মি. রহমানের সঙ্গে ফোনে কথা বলে তিনি ‘আনন্দিত’ জানিয়ে ওই পোস্টে মি. মোদী আরও লেখেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় তার সমর্থন ও শুভকামনা থাকবে।

96592 2

“যেহেতু প্রতিবেশী দুই দেশ ঐতিহাসিক ও সাংস্কৃতিক গভীর বন্ধনে আবদ্ধ, আমি ভারতের পক্ষ থেকে বাংলাদেশ ও দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি,” পোস্টে বলেন তিনি।সূত্রঃ বিবিসি বাংলা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com