• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জের পাঁচটি আসনেবিএনপির চার, একটিতে এনসিপি

প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২৭
আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২৭

9659856 1

নারায়ণগঞ্জের পাঁচটি আসনেবিএনপির চার, একটিতে এনসিপি

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
সংগৃহীত ছবি
বেসরকারি ফলাফল অনুযায়ী, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের চারটিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চারজন প্রার্থী। একটি আসনে বিএনপি জোটের প্রার্থীকে পেছনে ফেলেছেন জামায়াত জোটের সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী। রিটার্নি কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবির এ তথ্য জানান।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এক লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট।
নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ এক লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ইলিয়াছ মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এক লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর আংশিক) আসনে জামায়াত জোটের এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন এক লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জোটের জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির প্রার্থী এডভোকেট আবুল কালাম এক লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন পেয়েছেন এক লাখ এক হাজার ১৯৬ ভোট।
এর আগে রিটার্নি কর্মকর্তা জানিয়েছিলেন এ জেলার পাঁচটি সংসদীয় আসনে ৫৫ শতাংশেরও বেশি ভোট পড়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেলায় পাঁচটি আসনের বিপরীতে ৪৮ জন প্রার্থী ছিলেন। চারটি আসনে বিএনপি প্রার্থী দিয়ে একটি শরিক দলকে ছেড়ে দিয়েছিল। কিন্তু প্রতিটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল। সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে। সাবেক দুই বিএনপি নেতা স্বতন্ত্র এবং আরেকজন নতুন নিবন্ধিত বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী হন। বিএনপির ভোট একাধিকভাগে ভাগ হওয়ায় আসনটি হাতছাড়া হয় বিএনপির। যদিও আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামীকে ছেড়ে দিয়েছিল তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com