জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটা জানানো হয়।
ওই পোস্টে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান ও তার দল বিএনপিকে অভিনন্দন এবং নতুন অধ্যায়ে প্রবেশের প্রাক্কালে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা। আশা করছি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু এবং নিরাপত্তা—এ অভিন্ন অগ্রাধিকারগুলোতে আমরা একসঙ্গে কাজ করব।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।












