• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রুহুল কবীর রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৬
আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৬

9655541

রুহুল কবীর রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শরীরে জ্বর নেই, শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির এই নেতার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থতাবোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে।

এদিন সকালে তাকে দেখতে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও অ্যাড. রিজভীকে দেখতে গিয়েছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com