• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

আনন্দ-উচ্ছ্বাসে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করল ডিআরইউ

প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৮
আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৮

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিআরইউ বাগানে ‘বসন্ত দিনে ভালোবাসার গান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আজ আমরা ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে একত্রিত হয়েছি। শীতের শুষ্কতা ও নিস্তব্ধতা পেরিয়ে প্রকৃতি এখন নতুন রঙে, নতুন প্রাণে সেজে এসেছে বসন্ত। ডিআরইউ প্রতিবছরের ন্যায় এ বছরও সদস্যদের মনকে নির্মল ও সতেজ করতে এমন আয়োজন করেছে।’

তিনি বলেন, ‘বসন্ত মানে প্রকৃতির নতুন সাজ। তেমনি দীর্ঘদিন পর দেশেও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হচ্ছে। প্রকৃতির মতো আমরা সাংবাদিকরাও নতুনভাবে শুরু করি- নতুন স্বপ্নে, নতুন প্রত্যয়ে। ভবিষ্যতেও সদস্যদের অংশগ্রহণে আরও আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন মাইনুল হাসান সোহেল।’

সমাপনীতে সভাপতির বক্তব্যে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘প্রকৃতির এই নবজাগরণের মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়- পরিবর্তনই জীবনের চিরন্তন সত্য। শীতের নির্জীবতা পেরিয়ে যেমন গাছে গাছে নতুন পাতা আসে, তেমনি প্রতিকূলতা পেরিয়ে সমাজেও আসে নতুন সম্ভাবনার সূচনা।’

তিনি বলেন, ‘সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা কাজ করি মানুষের অধিকার রক্ষায়, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে। বসন্ত আমাদের শেখায় সাহস, সততা ও আশার কথা- যা আমাদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।’

ডিআরইউ’র সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য আলী আজম, মাহফুজ সাদী, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. মাজাহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রেম, প্রকৃতি ও বসন্তকে ঘিরে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশিত হয়, যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। এ আয়োজনে সংগীত পরিবেশন করেন লাভলী শেখ, ফারজানা ইভা, এম আর মানিক, মিতু মণ্ডল ও ফকির জহির।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম