• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩১
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩১

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।’