• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২১
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২১

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

সংগৃহীত ছবি

নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাতের ধারাবাহিকতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ শেষ করেন তারেক রহমান। এরপর রাত ৮টার দিকে বসুন্ধরা এলাকা থেকে তিনি বেইলি রোডে অবস্থিত নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। রাত ৮টা ৩০ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

তারেক রহমানের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন।