• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি অধ্যাপক জামালসহ আটক ৫

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৯
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৯

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি অধ্যাপক জামালসহ আটক ৫

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

‎রবিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৫টায় ধানমন্ডি ৩২ থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিকভাবে আটক হওয়া বাকি চারজনের নাম জানা যায় নি। ‎এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ কেউ কথা বলতে রাজি হয়নি।

‎রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না। তবে, তাদেরকে আটক করা হয়নি।

এর আগে দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ বিকেল ৪ টায়।আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’