• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

এনসিপির দখলে চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগ কার্যালয়

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৯
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৯

এনসিপির দখলে চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগ কার্যালয়

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
নিষিদ্ধ ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অফিসে নতুন করে সাইনবোর্ড লাগানোর কয়েক ঘন্টার মধ্যে আবার কার্যালয়টি দখলে নিয়েছেন এনসিপির নেতা-কর্মীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় এনসিপির নেতা-কর্মীরা ওই কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা উত্তর জেলা আওয়ামী লীগের লাগানো ব্যানার ছিঁড়ে ফেলেন।

এ সময় ওই কার্যালয়ে থাকা আওয়ামী লীগের বিভিন্ন ম্যাগাজিনে আগুন দিতে দেখা যায়।

এনসিপি নেতা আরিফ সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাদের যেকোন মূল্যে প্রতিহত করা হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগের লোকজন যে কাজটি করেছে তার প্রতিবাদে ছাত্র জনতা প্রতিক্রিয়া জানাতে এসেছে। গণহত্যাকারী, খুনীদের জায়গা এই বাংলাদেশে হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করছি, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠছে। বিএনপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। বিএনপি যদি প্রতিক্রিয়া না দেখায়, আমরা রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবো।’

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরোয়ার কাজী সুরুজ এবং উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত আলম সোমবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ করেন। তারা সেখানে আওয়ামী লীগের ব্যানারও লাগান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com