• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি হিমাংশি খুরানাকে

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৪
আপডেট: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৪

চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি হিমাংশি খুরানাকে

বিনোদন ডেস্ক
ছবি :সংগৃহীত

পাঞ্জাবি অভিনেত্রী এবং গায়িকা হিমাংশি খুরানা। সম্প্রতি একটি নিরাপত্তা–সংক্রান্ত ইস্যু নিয়ে আবারো আলোচনায় এসেছেন তিনি। অভিনেত্রী অভিযোগ করেছেন, তিনি প্রাণনাশের হুমকি ও বড় অঙ্কের চাঁদা দাবির মুখে পড়েছেন। জানা গেছে, তাঁর কাছে নাকি ১০ কোটি টাকা চাওয়া হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এই হুমকির সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাং–এর ঘনিষ্ঠ কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে। বিষয়টি নজরে আসার পর পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

এ ঘটনার পর ভক্তদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। তবে হিমাংশি নির্ভয়ে কাজের ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের ভারতের পাঞ্জাবের কিরতপুর সাহিবে জন্ম নেন হিমাংশি। অল্প বয়সেই তিনি মডেলিং-এ যুক্ত হন। এছাড়াও মাত্র ১৬ বছর বয়সে তিনি বিউটি প্যাজেন্টে অংশ নেন। ২০১০ সালে এক সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নেন, কিন্তু ২০১১ সালে ‘মিস লুধিয়ানা’ হওয়ায় তিনি বিনোদনজগতে ব্যাপক পরিচিতি পান।

পাঞ্জাবি মিউজিক ভিডিও থেকেই হিমাংশির সংগীতজগতে জনপ্রিয়তা শুরু। ২০১০ সালে ‘জুড়ি-বিগ ডে পার্টি’ গানটি দিয়ে তিনি নিজের গানের ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি বিভিন্ন জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করেন, যেমন হার্ডি সান্ধু, এবং তাঁদের হিট গান ‘সোচ’; যা তাঁকে আরও বেশি পরিচিতি এনে দেয়। পরবর্তীতে জাসি গিল, বাদশাহ এবং নিনজা–এর সঙ্গে কাজ করে তিনি পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেন।

শুধু তাই নয়, সংগীতজগতের পাশাপাশি অভিনয়েও নিজের দক্ষতাকে কাজে লাগান তিনি। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৩তম মৌসুমে অংশ নেওয়ার পর থেকেই তার পরিচিতি ও জনপ্রিয়তা উভয়ই বৃদ্ধি পায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com