• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৪
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৪

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,লন্ডন
ছবি: প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। আজ বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী চিন্তাধারা, পরিকল্পনা ও সুযোগ্য নেতৃত্বে অচিরেই বাংলাদেশ বিশ্ব দরবারে একটি সুখী, সমৃদ্ধ ও স্বাবলম্বী দেশ হিসাবে মাথা উচু করে দাঁড়াবে । বাংলাদেশর মানুষ ফিরে পাবে ন্যায় বিচার ও আইনের শাসন। দেশের ভেঙ্গে পড়া প্রতিষ্ঠান গুলো পুনর্গঠনের মাধ্যমে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হবে। অভিনন্দন বার্তায় নেতৃদয় নবগঠিত মন্ত্রীপরিষদের সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত দক্ষ ও অভিজ্ঞ মন্ত্রীপরিষদ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিজেদেরকে সর্বদা আত্মনিয়োগ করবেন এবং জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করবেন।

দেশের আপামর জনগণ বিএনপির উপর ভরসা রেখে সারা দেশে ধানের শীষে ভোট প্রদানের মাধ্যমে নিরঙ্কুশ আসনে বিজয়ী করেছে। বিএনপি হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গনতন্ত্রের অতন্ত্র প্রহরী। বিএনপির রাজনীতি হচ্ছে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। দেশের প্রতিটি সংকটকালীন সময়ে বিএনপি বাংলাদেশর নেতৃত্ব দিয়েছে।যে ভাবে অতীতে নেতৃত্বে দিয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসী মরহুমা দেশেনেত্রী বেগম খালেদা জিয়া। আজ আবারও বাংলেদেশকে গণতান্ত্রিক পদযাত্রায় উত্তরণের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাঁধে এসে পড়েছে। ১৮ কোটি মানুষের আশা আকাঙ্খার প্রতিক বিএনপি চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে নব গঠিত মন্ত্রীপরিষদ অতীত অভিজ্ঞতার আলোকে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে “সবার আগে বাংলাদেশ” নীতিতে আগামীর বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে সক্ষম হবে, ইনশাআল্লাহ ।

বিবৃতিতে নেতৃদয় আরও বলেন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ সালের জাতীয় সাধারণ নির্বাচনে দেশে নবজাগরন সৃষ্টি হয়েছে। দেশবাসী বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যক আসনে বিজয়ী করে গুরু দায়িত্ব অর্পণ করেছে। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলের সহযোগিতায় বিএনপি সেই গুরু দায়িত্ব দৃঢ়ভাবে পালনে সক্ষম হবে। জাতী ফিরে পাবে তার হারানো আত্মমর্যাদা, আগামীর বাংলাদেশ হয়ে উঠবে স্বনির্ভর ও দূর্নীতিমুক্ত । যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। ইনসাফ প্রতিষ্ঠা হবে সমাজের সর্বস্তরে। বিবৃতিতে নেতৃদয়, মহান মুক্তিযুদ্ধের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ এবং ২৪ শের গণঅভ্যুত্থানের পর দেশের তরুন সমাজের আশা আকাঙ্খার প্রতিফলন ও প্রবীণদের অভিজ্ঞতার আলোকে দলের গ্রহীত ৩১ দফা রাস্ট্র বিনির্মাণের পরিকল্পনা সফল ভাবে বাস্তবায়ন করতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।