জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, বিএনপি সব সময় বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তাই দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
মঙ্গলবার (২৪ ফেব্রূয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে এসব কথা বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের ওপর একদলীয় শাসন ও প্রতিহিংসার রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল, যা থেকে দেশ আজ মুক্ত।
মঈন খান বলেন, বিএনপি সব সময় আইনের শাসনে বিশ্বাসী। তাই সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার কথা বলেন মঈন খান।

