• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আমিরাতের শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৪
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৪

9658210 20

আমিরাতের শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য পুনরায় শ্রম ভিসা চালু এবং ব্যবসা ও ট্রানজিট ভিসা সহজতর করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ করেন।

বৈঠকে তারা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারত্বের কথা পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীরতর এবং পারস্পরিক সুবিধার জন্য জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) নিয়ে আলোচনা ত্বরান্বিত, বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো এবং পিপিপি প্রকল্পে সহযোগিতা জোরদার করার ওপর আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী প্রায় ১.২ মিলিয়ন বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করেন। ‘বাংলাদেশ প্রথম, নীতির অধীনে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং পারস্পরিক সুযোগগুলো চিহ্নিত করার জন্য বিদ্যমান দ্বিপক্ষীয় প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠকের ওপর জোর দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com