• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ফোনে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৩
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৩

96592310

ফোনে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

হঠাৎ অসুস্থ হয়ে পড়া ডা. শফিকুর রহমান-এর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎ শেষে তিনিই বিষয়টি গণমাধ্যমকে জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী তাদের সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করেন। তিনি ফোনে আলাপ করার আগ্রহ প্রকাশ করলে সঙ্গে সঙ্গে তার ফোন থেকেই জামায়াত আমিরের সঙ্গে কথা বলেন। এ সময় পরস্পরের মধ্যে কুশল বিনিময় ও সালাম বিনিময় হয়।

পরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারে আমন্ত্রণ জানান। এ বিষয়ে গোলাম পরওয়ার বলেন, তাদের আমির সাহেব তাকে সপরিবারে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। তার স্ত্রী ও কন্যাসহ উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং দাওয়াতপত্রও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান।

সেদিন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, ওই ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু যাত্রাপথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। এ কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

বর্তমানে জামায়াত আমিরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তিনি বাসায় বিশ্রামে রয়েছেন। চিকিৎসকেরা তার বাসায় গিয়ে শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন এবং কিছু স্বাস্থ্য পরীক্ষা দিয়েছেন। নির্ধারিত পরীক্ষাগুলো আজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com