• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ পরিবর্তন চায়: প্রতিমন্ত্রী নুরুল হক

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৮
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৮

গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ পরিবর্তন চায়: প্রতিমন্ত্রী নুরুল হক

মাদারীপুর প্রতিনিধি
সংগৃহীত ছবি

গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ একটি পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, ‘যারা নেতৃত্ব দেবে, তারা আগের মতো মানুষের ওপর চাপিয়ে দিয়ে খবরদারি করবে মানুষ এ ধরনের রাজনীতি চায় না। জুলাই গণ-অভ্যুত্থানে গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ দেখিয়ে দিয়েছে, তারা জনগণের নেতা চায়, জবাবদিহিমূলক রাজনীতি চায়, জনবান্ধব রাজনীতি চায়।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) নিজ আসনে যাওয়ার পথে মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘জাতীয় নির্বাচন হয়েছে, এখন স্থানীয় নির্বাচন হবে। আপনারা যেভাবে জাতীয় নির্বাচনে মানুষের কাছে ভোট চেয়েছেন, একইভাবে স্থানীয় নির্বাচনে মানুষের কাছে ভোট চাইবেন এবং জনগণের প্রতিনিধি হবেন। সরকার যে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে মানুষকে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এই প্রতিশ্রুতির মাধ্যমে সরকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জনগণের রাজনীতি করার লক্ষ্যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যেখানে দলমত নির্বিশেষে সব নাগরিক তাদের মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। দেশে আইনের শাসন থাকবে এবং আইনের দৃষ্টিতে সবাই সমান সেবা পাবে। কেউ আক্রান্ত হলে আইনের সহায়তা পাবে। সরকারের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম- যেমন ঈদের আগে বিজিবি সহায়তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা এসব ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করবেন, যাতে গরিব ও অসহায় মানুষ এসব সুবিধা পায়।’

এ সময় মাদারীপুর জেলা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com