• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শহীদ আবদুল্লাহর ক্যানসার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় ফের সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬ ২:০৪
আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬ ২:০৪

9666659853 1

শহীদ আবদুল্লাহর ক্যানসার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় ফের সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
চব্বিশের গণ-অভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যানসার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় গুলশানে শহীদ আবদুল্লাহর মায়ের হাতে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

এ সময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ ও শাকিল আহমেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন– দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক একেএম মনজুরুল ইসলাম, দ্য ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন, দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র প্রতিবেদক এনামুল হক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।

উল্লেখ্য, তারেক রহমান অসুস্থ মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ইতোপূর্বে তাকে আরও কেমোথেরাপি, রেডিওথেরাপিসহ সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’- এর পক্ষ থেকে দেওয়া হয়েছে।

কয়েকদিন আগে জিসানের শারিরীক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় ডাক্তাদের পরামর্শে পুনরায় বিভিন্ন টেস্টসহ ওষুধ দেওয়া হয়। সেই চিকিৎসার আর্থিক সহায়তাও প্রদান করছেন তারেক রহমান।

শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা তারেক রহমান এবং আমরা বিএনপি পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আবদুল্লাহ বিন জাহিদ ২০২৪ সালের ৫ আগস্ট দিবাগত রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় তার মা জানতে পারেন তার ১৪ বছর বয়সি ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যানসারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com