• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন করতে পারলেই দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৭:০৮
আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৭:০৮

9659320

নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন করতে পারলেই দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন করতে পারলেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন করতে পারলেই দেশ এগিয়ে যাবে। সরকার পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে আগামী ৫ বছরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে কার্ডধারী পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে ভাতার টাকা জমা হবে, যা গ্রাহকেরা সহজেই তুলতে পারবেন।

এ সময় প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য বলে মন্তব্য করেন।

জনগণ ও দেশের জন্য কাজ করবে- এমন সরকার প্রতিষ্ঠা করতে চান উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড কার্যক্রম শুরু করবে সরকার।

প্রাথমিক পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। ফ্যামিলি কার্ডের ভাতার জন্য আগামী জুন পর্যন্ত চার মাসে ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় প্রতিটি নারীপ্রধান পরিবারকে একটি আধুনিক স্মার্ট কার্ড দেওয়া হবে, যা হবে নিরাপদ ও দীর্ঘস্থায়ী।

সরকার নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com