• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৬:১৫
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৬:১৫

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নৈতিক শিক্ষার অবক্ষয়রোধে সারা দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয় মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদে এই তথ্য দেন তিনি।

তিনি বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয়রোধে সারা দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকই থাকবে। তিনি আরও বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল নিয়মের আওতায় আনার বিষয়ে কমিটি করা হয়েছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের লিখিত উত্তরে এহসানুল হক বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর। সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

আরেক প্রশ্নের জবাবে এহসানুল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করবে সরকার। পুরাতন আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।

এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এ অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

প্রথম অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। রবিবার থেকেই শুরু হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।

এর আগে বৃহস্পতিবার ( ১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com