• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক কাজ করে ইতিহাস সৃষ্টি করছেন

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১:২০
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১:২০

9632360

প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক কাজ করে ইতিহাস সৃষ্টি করছেন

ফরিদপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেশের ভার নিয়েই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক কাজ করে ইতিহাস সৃষ্টি করে চলেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি বলেন, ‘আজকে সেই ইতিহাসের একটি নতুন দিন। ভাঙ্গাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ খাল খননের উদ্বোধন করা হচ্ছে। ঠিক একইভাবে আমাদের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেসময় ক্ষমতায় গিয়ে প্রথমেই কৃষকসহ সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। কারণ উনি তখন বুঝতে পেরেছিলেন, এদেশের আপামর মানুষের উন্নয়ন করতে হলে খাল খনন করে নদীর গতিপথ ঠিক রাখতে হবে। আমি এজন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি নির্বাচনের আগে ইশতেহারে যা ঘোষণা করেছিলেন তা অনুযায়ী একের পর এক ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।’

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২ টায় দেশব্যাপী নদী-নালা-খাল জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের সরকার গঠনের পর থেকে ১৮০ দিনের যে কর্মসূচির ঘোষণা রয়েছে, সেই কর্মসূচির অংশ হিসেবে খাল খনন কার্যক্রম শুরু হল। এখন পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এই কর্মসূচি চলবে। আমাদের প্রধানমন্ত্রী প্রথমে কৃষক ভাইদের জন্য ১০ হাজার টাকা সুদ সমেত কৃষি ঋণ মওকুফ করেছেন, এছাড়া মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন, ওলামা-মাশায়েখসহ অন্যদের জন্য একটি ভাতার ব্যবস্থা চালু করেছেন এই রোজার মাসে। আর এখন খাল খনন কর্মসূচির মাধ্যমে নদীর গতিপথ ঠিক রাখার জন্য খাল খননের উদ্বোধন করা হলো। এই রোজার মাসের পরেই কৃষক ভাইদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করবেন। এতে করে কৃষকরা অনেক লাভবান হবেন। এটাই প্রমাণ যে বিএনপি যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। গত এক সপ্তাহের যে সব কর্মসূচি উদ্বোধন হলো, সেটাই তার বড় প্রমাণ। এভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানুষের সেবায় নিয়োজিত থাকবে। বিএনপি যখন কাজ করে, তখন কোনো দল-মতের পার্থক্য দেখে না; কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি, সেটা মাথায় রাখে না। আমাদের সবার জন্য সমান দায়িত্ব এবং কর্তব্য রয়েছে।’

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

পরে প্রধান অতিথি অতিথিদের সঙ্গে নিয়ে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন শামা ওবায়েদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com