• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়ে চলেছে: জামায়াত আমির

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:২৬
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:২৬

96520 2

চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়ে চলেছে: জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
‘অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে যখন-তখন হস্তক্ষেপ করেন; কিন্তু চীন তা করে না’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়ে চলেছে। আমরা আশা করবো অতীতের চাইতেও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধুরাষ্ট্র চীন আরও বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে।”

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকা-১৫ আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারা বিশ্বের সভ্য সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “একটা কথা খুব পরিষ্কার, আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেবো না। অতীতে নেওয়া বোঝা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশি।”

জামায়াত আমির বলেন, “কথায় চিড়া ভেজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজিয়ে দেখিয়েছেন চিড়া এইভাবে ভেজাতে হয়। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, এখান থেকে সব কিছু নিয়েই তারা যখন-তখন হস্তক্ষেপ করেন। বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ-চীন বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল।” আল্লাহ তায়ালা চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই বাংলাদেশকে দখলমুক্ত করেছেন বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com